© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি

শেয়ার করুন:
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
তিন বছর প্রেমের পর ২০০০ সালে অধুনা ভবানীকে নিয়ে করেন বলিউডের অভিনেতা-পরিচালক ফারহান আখতার। দেড় দশকের বেশি সময় পর বিবাহবিচ্ছেদ পথে হেঁটেছেন তারা। ৯ বছর পর প্রথমবারের মতো ছেলের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ফারহানের মা বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার হানি ইরানি।

এক পডকাস্ট সাক্ষাৎকারে হানি ইরানি বলেন, “আমি একেবারেই বিষয়টা আসতে দেখিনি। আমার কাছে এটা খুবই হঠাৎ ছিল। মনে আছে, আমি ভাবছিলাম-হঠাৎ এমন কী হয়ে গেল! সত্যি বলতে এটা ছিল বড় ধাক্কা।”

তিনি জানান, সেই সময় তিনি কুনুরে ছিলেন। ফারহান তাকে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বটে, তবে সরাসরি আলোচনার সুযোগ তখন হয়নি।



ফারহান আখতার ও আধুনা ভাবানির দুই কন্যা আছে। বিচ্ছেদ প্রসঙ্গে হানি ইরানি স্বীকার করেন, “বিষয়টি পুরো পরিবারের জন্যই মানসিকভাবে কঠিন ছিল। ফারহান ও আধুনা-দু’জনের জন্যই এটা কষ্টের ছিল। আমাদের সবার জন্যও। কিন্তু আমি সবসময় বলেছি, যদি কোনো সম্পর্কের শেষ হতেই হয় তাহলে হতাশা, কষ্ট আর জমে থাকা ক্ষোভ নিয়ে টেনে নেওয়ার চেয়ে আলাদা হওয়াই ভালো।”

ফারহান আখতার বর্তমানে বিবাহিত শিবানি দান্ডেকরের সঙ্গে। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি খন্ডালায় ছোট পরিসরে বিয়ে করেন তারা। তার আগে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন এই জুটি।
সন্তানদের সিদ্ধান্তে নিজের অবস্থান ব্যাখ্যা করে হানি ইরানি বলেন, ‘আমার জীবনের একটাই মন্ত্র। তাহল- তুমি সুখী হলে আমি সুখী। মানুষ কী বলবে, কী ভাববে-এসব নিয়ে ভাবার দরকার নেই। যেটা তোমাকে খুশি করে, সেটাই করো। শুধু কাউকে কষ্ট দিও না।’

বর্তমানে ফারহান আখতার ‘জি লে জারা’ সিনেমা নিয়ে ব্যস্ত। এতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও কারিনা কাপুর খান। অভিনেত্রীদের ব্যস্ত শিডিউলের কারণে ছবিটির কাজ কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

এসকে/এসএন

মন্তব্য করুন