© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ

শেয়ার করুন:
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে (৫৩) দেশটির একটি শহরে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিম লিবিয়ার জিনতান শহরে তাকে গুলি করে হত্যা করা হয়। সাইফ আল-ইসলাম গাদ্দাফি গত এক দশক ধরে এ শহরেই অবস্থান করছিলেন।

আল জাজিরা আরবির লিবিয়া সংবাদদাতা আহমেদ খলিফা বলেন, সাইফ গাদ্দাফিকে ধারণা করা হচ্ছে, হত্যা করা হয়েছে।

লিবিয়ার সাবেক একনায়ক গাদ্দাফির ছেলেদের মধ্যে সবচেয়ে পরিচিত ও ক্ষমতাধর ছিলেন সাইফ গাদ্দাফি। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হলেও পরে মুক্তি পান। তিনি দেশটির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও করেন।

সূত্র : রয়টার্স ও আল-জাজিরা
এসএস/টিএ

মন্তব্য করুন