ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন?

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যার অধীনে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর তার শুল্ক বর্তমান ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে। বিনিময়ে নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ করবে এবং বাণিজ্য বাধা কমাবে। তবে রাশিয়া বলছে, তেল না কেনার ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন,এ ব্যাপারে আমরা নয়াদিল্লির কাছ থেকে কোনো বিবৃতির ব্যাপারে শুনিনি। আমরা ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্মান জানাই। কিন্তু আমরা রাশিয়া ও ভারতের মধ্যে উন্নত কৌশলগত সম্পর্ক বিকাশকেও কম গুরুত্ব দেই না। এ বিষয়টি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি এগিয়ে নিতে চাই।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে ভারতীয় পণ্যের ওপর আমদানিতে আরোপিত উচ্চ শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে এই ঘোষণা দেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছিল। নতুন চুক্তির ফলে সেই দণ্ড তুলে নেয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির অনুরোধে এবং পারস্পরিক শ্রদ্ধার খাতিরে আমরা অবিলম্বে এই বাণিজ্য চুক্তি কার্যকর করছি। ভারত এখন থেকে আরও বেশি মার্কিন পণ্য কিনবে।’

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে। ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।”

তথ্যসূত্র: দ্য মস্কো টাইমস

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026
img
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য Feb 04, 2026
নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026