‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি

বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা নতুন নয়। তবে তাঁদের এই সম্পর্ক কেবল আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত শুক্রবার প্রকাশিত এই নথি থেকে জানা গেছে, ২০১৯ সালে যখন এপস্টেইন গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, তখন চমস্কি তাঁকে পরামর্শ দিয়েছিলেন পুরো বিষয়টি ‘উপেক্ষা’ করার জন্য। এমনকি নারী নির্যাতন বিরোধী সামাজিক আন্দোলনকেও তিনি সে সময় ‘হিস্টিরিয়া’ বা উন্মাদনা বলে আখ্যা দিয়েছিলেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এপস্টেইন তাঁর আইনজীবী ও প্রচারকের কাছে ‘থটস ফ্রম চমস্কি’ শিরোনামে একটি ই-মেইল পাঠান। সেখানে চমস্কির উদ্ধৃতি দিয়ে লেখা ছিল, ‘সংবাদমাধ্যমে তোমাকে নিয়ে যা হচ্ছে তা বেদনাদায়ক। আমার মনে হয় সবচেয়ে ভালো পথ হলো এটাকে পাত্তা না দেওয়া।’

চমস্কি আরও লিখেছিলেন, নারী নির্যাতন নিয়ে বর্তমানে যে ‘উন্মাদনা’ তৈরি হয়েছে, সেখানে কোনো অভিযোগ নিয়ে প্রশ্ন তোলাকেও খুনের চেয়ে বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। 

চমস্কি-এপস্টেইনের ২০১৬ সালের একটি ই-মেইল থেকে জানা যায়, এপস্টেইন চমস্কি দম্পতিকে তাঁর নিউ ইয়র্কের বাড়ি অথবা ক্যারিবীয় দ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। জবাবে চমস্কি লিখেছিলেন, ‘ভ্যালেরিয়া (চমস্কির স্ত্রী) নিউ ইয়র্কের বিষয়ে আগ্রহী, আর আমি ক্যারিবীয় দ্বীপ নিয়ে ফ্যান্টাসিতে আছি।’

উল্লেখ্য, এপস্টেইনের সেই ব্যক্তিগত দ্বীপেই অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে চমস্কি এই নির্যাতনের বিষয়ে জানতেন কি না, তার কোনো প্রমাণ নথিতে মেলেনি। নথি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের সাবেক কৌশলগত উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে দেখা করার জন্য এপস্টেইনের মাধ্যমেই যোগাযোগ করেছিলেন চমস্কি। ২০১৮ সালে এক ই-মেইলে তিনি ব্যাননকে লিখেছিলেন, ‘অনেক কথা বলার আছে।’ এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেন ও তাঁর স্ত্রী সুন-ই প্রিভিনের সঙ্গেও এপস্টেইনের মাধ্যমে চমস্কি দম্পতির ডিনারের পরিকল্পনা হয়েছিল বলে নথিতে প্রমাণ পাওয়া গেছে।

চমস্কি এর আগে দাবি করেছিলেন, এপস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল মূলত আর্থিক। নতুন নথিতেও এর সত্যতা পাওয়া গেছে। পারিবারিক সম্পত্তির বিরোধ মেটাতে এপস্টেইনের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন চমস্কি। এমনকি ভাষাতত্ত্বের একটি গবেষণার জন্য এপস্টেইনের এক সহযোগীর মাধ্যমে ২০ হাজার ডলারের চেক গ্রহণ করেছিলেন চমস্কির স্ত্রী। এ ছাড়া এপস্টেইন এই দম্পতিকে উপহার হিসেবে ‘জেনেটিক টেস্টিং কিট’ পাঠিয়েছিলেন।

নোম চমস্কি সব সময়ই বিশ্বজুড়ে মানবাধিকার ও নৈতিকতার পক্ষে কথা বলে এসেছেন। কিন্তু জেফরি এপস্টেইনের মতো একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর সঙ্গে তাঁর এই গভীর ব্যক্তিগত সখ্য এবং নারী নির্যাতন নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026