© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

শেয়ার করুন:
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৭ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে আজ বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 
 
এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় বিষয়ক একটি বৈঠক বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে।
 
এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও এই সভায় অনলাইনে উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হলো।

কেএন/এসএন

মন্তব্য করুন