বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের সমাবেশ শেষ করে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।

ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশের আশপাশে পানি খাওয়ার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে কলেজ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই  শহরের দুটি প্রধান প্রবেশপথ, পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন শহরে ঢোকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা-শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন। দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুরে পৌঁছাবেন, আর ১টা ৪৫ মিনিটে জনসভা মঞ্চে উঠবেন। ফরিদপুরের জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি জেলা বিএনপি।

সমাবেশ উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজ মাঠে মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে।মাঠ ও এর আশপাশ জুড়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে সাদাকালো ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। মঞ্চে বিশাল এলইডি স্ক্রিনে তারেক রহমানের এই বক্তব্য দেখতে পারবেন মাঠে আগত নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা, আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণ এখন আমাদের চেয়ারম্যানের জন্য উন্মুখ হয়ে আছে, কখন তিনি আসবেন। এটি আমাদের চেয়ারম্যানের ফরিদপুরে প্রথম জনসভা হওয়ায় এই অঞ্চলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026