মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর!

উত্তাল সমুদ্রে ভেসে গিয়েছিল নিজের মা এবং ছোট দুই ভাই-বোন। এরপরই যেন ঘটে গেল প্রায় ‘অলৌকিক’ এক ঘটনা। পরিবারকে বাঁচাতে সহায়তার জন্য উত্তাল জলরাশির মধ্যেই ৪ ঘণ্টা সাঁতরে তীরে পৌঁছায় ১৩ বছর বয়সি এক কিশোর, যাকে অভিহিত করা হয়েছে নায়ক হিসেবে।

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে।
 
প্রতিবেদন অনুসারে, গেল শুক্রবার সন্ধ্যায় পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে কুইন্ডালুপে ছুটি কাটাতে গিয়ে পরিবারটির ইনফ্ল্যাটেবল প্যাডেলবোর্ড ও একটি কায়াক প্রবল বাতাসে তীর থেকে দূরে সরে যায়।
 
এ ঘটনার পর ১৩ বছর বয়সি ওই কিশোর প্রথমে কায়াক নিয়ে তীরে ফেরার চেষ্টা করলেও উত্তাল ঢেউয়ের মধ্যে সেটিতে পানি ঢুকে পড়ে। এরপর সে আরও চার ঘণ্টা ধরে সাঁতরে তীরে পৌঁছে কর্তৃপক্ষকে সতর্ক করতে সক্ষম হয়।
 
ন্যাচারালিস্ট মেরিন রেসকিউয়ের কমান্ডার পল ব্রেসল্যান্ড জানান, ৪৭ বছর বয়সি ওই নারী, তার ১২ বছরের ছেলে ও আট বছরের মেয়েকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়। তারা একটি প্যাডেলবোর্ড আঁকড়ে ধরে ছিলেন এবং ততক্ষণে ভেসে গিয়েছিলেন প্রায় ১৪ কিলোমিটার দূরে।
 
ব্রেসল্যান্ড বলেন, উত্তাল পানিতে তীরে পৌঁছাতে ১৩ বছর বয়সি ওই কিশোরের প্রচেষ্টা ছিল ‘অলৌকিক’। 
 
তিনি বলেন, ‘সে (কিশোর) প্রথম দুই ঘণ্টা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটার কথা জানিয়েছে। এরপর সাহসী ছেলেটি ভেবেছে, লাইফ জ্যাকেট পরে থাকলে সে আর পারবে না, তাই সেটি খুলে ফেলে পরের দুই ঘণ্টা লাইফ জ্যাকেট ছাড়াই সাঁতার কেটেছে।’
 
সাউথ ওয়েস্ট পুলিশের ইন্সপেক্টর জেমস ব্র্যাডলি বলেন, ‘ভাগ্যক্রমে তিনজনই লাইফ জ্যাকেট পরেছিলেন, যা তাদের বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৩ বছর বয়সি ছেলেটির কর্মকাণ্ডের যত প্রশংসা করা হোক তা কম হবে। তার দৃঢ়তা ও সাহসই শেষ পর্যন্ত তার মা ও ভাই-বোনদের জীবন বাঁচিয়েছে।’
 
কায়াক ও প্যাডেলবোর্ডের রঙ সম্পর্কে কিশোরটির বিস্তারিত বর্ণনা উদ্ধার অভিযানে অত্যন্ত সহায়ক ছিল বলেও জানান ব্রেসল্যান্ড।
 
তার ভাষ্য অনুযায়ী, উদ্ধার পাওয়ার আগে পরিবারটি কয়েক ঘণ্টা ধরে উত্তাল সমুদ্রে ভেসে ছিল। মা কোনোভাবে প্যাডেলবোর্ডের সঙ্গে তার সন্তানকে ধরে রাখতে সক্ষম হন। পরে একটি স্বেচ্ছাসেবী মেরিন রেসকিউ জাহাজে করে তিনজনকে পানি থেকে উদ্ধার করে তীরে আনা হয়। এরপর সেন্ট জন ডব্লিউএ প্যারামেডিকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে বাসেলটন হেলথ ক্যাম্পাসে নেয়া হয়।
 
সূত্র: এবিসি নিউজ

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026