মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ

মঙ্গলবার ফের বনগাঁ আদালতে পেশ করা হল তনয় শাস্ত্রী-সহ তিন অভিযুক্তকে। তনয়ের বিরুদ্ধে মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র অভিযোগ। সেই মামলার তদন্তে বাধা দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি এবং বাকি দু’জন।

এ দিন সওয়াল-জবাবের পর কী নির্দেশ দিল আদালত? খবর, আগের দিনই তনয়দের জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিযুক্তদের আইনজীবী। এ দিন কি জামিন পেলেন অভিযুক্তেরা?
খবর, এ দিন আদালতে তোলা হয় তনয়-সহ অভিযুক্ত তিনজনকে। অভিযুক্ত এবং দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন নিম্ন আদালতের বিচারক। আরও এক বার তনয়দের হেফাজতে চায় বনগাঁ থানার পুলিশ। তনয়ের বিপক্ষে এ দিনও সরকারি এবং মিমি চক্রবর্তীর আইনজীবীরা টানা সওয়াল চালিয়ে যান। সন্ধ্যায় বিচারক নির্দেশে জানান, অভিযুক্তদের আরও চার দিন জেল হেফাজতে থাকতে হবে। ৭ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করতে হবে তনয়দের। তবে এ দিনও অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আদালত। খারিজ হয়ে যায় পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও।

প্রসঙ্গত, নিজের বাড়ি থেকেই গত ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার গ্রেফতার হন অভিযুক্ত তনয়-সহ তিন জন। শুক্রবার আদালতে তোলা হলে তিনজনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

বনগাঁকান্ডের সূত্রপাত ২৬ জানুয়ারি। ওই দিন গোপালগঞ্জ এলাকায় রাতে মঞ্চানুষ্ঠান করতে যান অভিনেত্রী মিমি। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অভদ্র ভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন তনয়। এই মর্মে তিনি পরে স্থানীয় থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগও দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, মিমির অভিযোগের ভিত্তিতেই তদন্তের কাজে তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময় তাদের কাজে বাধা দেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়ার জন‍্য তনয়কে গ্রেফতার করা হয়েছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026