রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা

চলচ্চিত্র জগতের বহুল প্রতীক্ষিত নির্মাতা এস এস রাজামৌলি ও তারকা মাহেশ বাবুর নতুন ছবি ‘বারাণসী’ মুক্তির এখনো অনেক দেরি। ২০২৭ সালের এপ্রিলে মুক্তির লক্ষ্য থাকলেও ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখনই। তবে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু ছবির ব্যাপ্তি বা গল্প নয়, বরং এর বিপুল ও সাহসী প্রচার কৌশল।

শিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বারাণসী’র বিশ্বব্যাপী প্রচারণার জন্য রাজামৌলি আলাদা করে ৭৫ কোটি রুপি বা তারও বেশি অর্থ ব্যয়ের কথা ভাবছেন। হলিউডের প্রচলিত একটি মডেল অনুসরণ করেই এমন সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা, যেখানে অনেক সময় ছবির প্রচার ব্যয় নির্মাণ খরচের ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। আন্তর্জাতিক বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালীদের সঙ্গে কাজ, বিদেশি সংবাদমাধ্যম সফরসহ বহুমাত্রিক প্রচারের দিকেই ঝুঁকছেন এই নির্মাতা।

বিশ্বজুড়ে আলোড়ন তোলা কিছু সাম্প্রতিক ছবির উদাহরণ থেকেই নাকি অনুপ্রেরণা পেয়েছেন রাজামৌলি।



লক্ষ্য একটাই—মুক্তির প্রথম সপ্তাহান্তেই দর্শকের দৃষ্টি কাড়তে সর্বোচ্চ দৃশ্যমানতা নিশ্চিত করা। সেই সঙ্গে ‘বারাণসী’কে শুধু ভারতীয় ছবি হিসেবে নয়, বৈশ্বিক পরিসরের এক বিশাল ভারতীয় চলচ্চিত্র হিসেবে তুলে ধরা।

তবে এত বড় প্রচার বাজেটের সঙ্গে ঝুঁকিও কম নয়। যদি ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারে, তাহলে এই বিপুল প্রচার ব্যয় ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। তবুও রাজামৌলির আগের কাজের অভিজ্ঞতা বলছে, বড় পরিসরকে দর্শনীয় আয়োজনে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনি বরাবরই সফল।

এ কারণেই ‘বারাণসী’ নিয়ে এখন কেবল দর্শক নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র শিল্পও তাকিয়ে আছে। এই প্রচার কৌশল সফল হলে ভবিষ্যতে বড় বাজেটের ভারতীয় ছবির বিপণনের ধরনই বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026