থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন

দীর্ঘ বিরতির পর থাইল্যান্ডের রাজনীতিতে নাটকীয়ভাবে ফিরে এসেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আভিশিত ভেজ্জাজিভা। আগামী ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি তার দল ডেমোক্র্যাট পার্টির প্রচারে নেমেছেন। অক্সফোর্ড থেকে পড়াশোনা করা এই অর্থনীতিবিদের ফেরা থাইল্যান্ডের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ব্যাংককের বাজারে নির্বাচনী প্রচারের সময় সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।

অনেক ভোটার মনে করছেন, অভিশিত আসার ফলে তাদের সামনে এখন ভোট দেওয়ার মতো ভালো একটি বিকল্প তৈরি হয়েছে। একসময় থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চল ও ব্যাংককে ডেমোক্র্যাটদের বিশাল প্রভাব ছিল। কিন্তু ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের পর দলটি দুর্বল হয়ে পড়ে। ২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনেও দলটির ফলাফল ছিল খুব খারাপ। এখন অভিশিতের ব্যক্তিগত ইমেজের ওপর ভর করে দলটি আবার ঘুরে দাঁড়াতে চাইছে।

সাম্প্রতিক এক জনমত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অভিশিত তৃতীয় স্থানে রয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠনে ডেমোক্র্যাট পার্টি বড় ভূমিকা পালন করতে পারে।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন অভিশিতকে বড় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ২০১০ সালে বিক্ষোভ দমনে সামরিক অভিযানে প্রায় ৯০ জন নিহত হন। যদিও আদালত তাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, তবুও মানবাধিকার সংস্থাগুলো সেই ঘটনা নিয়ে আজও সমালোচনা করে।

বর্তমানে থাইল্যান্ডে ক্ষমতাসীন ভুমজাইথাই পার্টি এবং প্রগতিশীল পিপলস পার্টির মধ্যে লড়াই চলছে। অভিশিত মনে করেন, শুধু পুরনো জনপ্রিয়তা নয়, বরং দলের নীতিতে পরিবর্তন এনেই তারা মানুষের মন জয় করতে পারবেন। বিশেষ করে বন্যার কবলে পড়া দক্ষিণাঞ্চলের মানুষ আবারও ডেমোক্র্যাটদের ওপর ভরসা করতে শুরু করেছে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন Feb 04, 2026
img
প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026