© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার

শেয়ার করুন:
নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে বিশ্বখ্যাত ‘কিং অব পপ’ তারকার বায়োপিক ‘মাইকেল’র ট্রেলার। ট্রেলারে যেন সংগীত ইতিহাসের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের পূর্ণজন্ম খুঁজে পেলেন মাইকেল ভক্তরা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘মাইকেল’র ট্রেলার। ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারেই চমকে যান মাইকেল প্রেমীরা। ট্রেলার মুক্তির এক দিন পেরোতেই ৫ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে সিনেপ্রেমীদের দর্শকের।
 
বিগ বাজেটের সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। সিনেমায় জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।

 
অল্প সময়ের ট্রেলারেই মিললো গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন।
 
নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। ট্রেলারের স্বল্প সময়ের মধ্যেই কিংবদন্তির শৈশব, কৈশোর আর তারুণ্যকে এক সুতায় বেঁধেছেন নির্মাতা।
 
চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও সিনেমাতে দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীদের।
 
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে চলতি বছরের আগামী ২৪ এপ্রিল।

এমআই/এসএন

মন্তব্য করুন