টিএসসিতে প্রদর্শিত হবে ‘তাণ্ডব’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে শুরু হয়েছে ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। এবারের আসরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আয়োজনের দ্বিতীয় দিনে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে রায়হান রাফীর ছবিটি। এছাড়াও দিনের শুরুতে ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, সাড়ে তিনটায় শরাফ আহমেদ-এর ‘চক্কর প্রদর্শিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এ সিনেমায় নূর নামের এক প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

৫ ফেব্রুয়ারি দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, এরপর সাদিক আহমেদ পরিচালিত দ্য লাস্ট ঠাকুর। দিনের বাকি দুই চলচ্চিত্র বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে যথাক্রমে পিপলু খানের ‘জয়া আর শারমিন’ ও মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 



উৎসবের চতুর্থ দিন সকাল ১০টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’। দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোস্‌না’। বেলা সাড়ে তিনটায় দেখা যাবে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ ও সন্ধ্যা সাড়ে ছয়টায় কামার আহমাদের ‘অন্যদিন’।

৭ ফেব্রুয়ারি উৎসবের পঞ্চম দিনে দেখা যাবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।

আয়োজনের শেষ দিন প্রদর্শিত হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমা, এরপর কাজী হায়াতের ‘ধর’।

এ দিন সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের জন্ম থেকে জ্বলছি ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।

উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। আয়োজনটি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026