© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীর ওপর সাইবার আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াতের নির্বাচনী জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন, জমায়াত বিজয়ী হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ পাবে দেশের মানুষ।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তাদের কোনো সংসদ সদস্য স্বল্প মূল্যে প্লট-বাড়ি ও ট্যাক্স মুক্ত গাড়িসহ কোনো সুবিধা নেবে না।

রাষ্ট্রের সব সেবা খাত দুর্নীতি মুক্ত করা হবে। ভূমি অফিস-থানা কোথাও গিয়ে টাকা দিয়ে সেবা নিতে হবে না।

শিক্ষা ব্যবস্থা নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি নির্ভর করা হবে বলেও ঘোষণা দেন জমায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কেএন/এসএন

মন্তব্য করুন