© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু

শেয়ার করুন:
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২২ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬

নারীদের তিরস্কার করে জামায়াতের আমিরের বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


তিনি বলেছেন, ‘আজকে সারা দেশে নারী সমাজ ফুঁসে উঠেছে। বিক্ষুব্ধ হয়ে উঠছে কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে।


বুধবার (৪ ফেব্রুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচাণায় তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির নেতারা।

আইকে/টিএ

মন্তব্য করুন