© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের

শেয়ার করুন:
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৮ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন ভোটারদের 'টাকা দিয়ে' নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী ও বিএনপির ঢাকা মহানগরের উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবী এলাকায় প্রচারে নেমে তিনি এই অভিযোগের কথা গণমাধ্যমকে জানান।

আমিনুল হক দাবি করেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেয়ার চেষ্টা করেছে। অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।

এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ইসিকে অবহিত করা হয়েছে বলেও জানান ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী।

এদিকে, সকাল থেকেই রাজধানীতে নির্বাচনী প্রচার-গণসংযোগে ব্যস্ত বিএনপির অন্য প্রার্থীরা-ও। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে।

এমআর/টিকে  

মন্তব্য করুন