© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল

শেয়ার করুন:
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে আসন্ন নির্বাচন ভালো হবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেগুনবাড়ি ইউনিয়নের বাশবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ৩৫ বছর ধরে আমি এই এলাকায় রাজনীতি ও নির্বাচন করছি। কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু কখনো আপনাদের ছেড়ে যাইনি। সব সময় এই এলাকার মানুষের পাশে থেকেছি।

জামায়াতে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি জামায়াতের সঙ্গে- যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

আমাদের রাজনীতির শুরুই হচ্ছে বাংলাদেশকে নিয়ে। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বে, আমাদের প্রাণে। সে কারণেই তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক ও আদর্শিক পার্থক্য রয়েছে।

জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন