৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ

নিরাপদ, মানবিক ও জবাবদিহিমূলক ঢাকা-১৩ আসনসহ ৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ।

মোহাম্মদপুর, আদাবর, শেরে-বাংলা-নগর নিয়ে ঢাকা-১৩ আসন গঠিত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে এই আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে ববি হাজ্জাজ ৯ দফা তুলে ধরেন।

ববি হাজ্জাজ বলেন, এই আসনের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও নাগরিক ভোগান্তির শিকার। এই ইশতেহার প্রতিশ্রুতি নয়, এটি একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা, দায়িত্বের চুক্তি। জনগণের সঙ্গে, জনগণের জন্য। লক্ষ্য একটাই, নিরাপদ, মানবিক ও জবাবদিহিমূলক ঢাকা-১৩।

ববি হাজ্জাজের ৯ দফা নির্বাচনী ইশতেহার:

১. নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন: কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। খানা প্রশাসন ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর-আদাবর-শেরে-বাংলা-নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

২. বিদ্যুৎ, গ্যাস ও পানি: ন্যূনতম ভোগান্তি, সর্বোচ্চ জবাবদিহিতা। তিতাস ও ওয়াসার সঙ্গে নিয়মিত সমন্বয়, সমস্যা-ভিত্তিক সার্ভিস ম্যাপ, জরুরি হটলাইন এবং স্থায়ী ফলোআপ ব্যবস্থা চালু করা হবে। স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মাসিক ওপেন টাউনহলে জনগণের সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

৩. রাস্তা ও ড্রেনেজ: সমস্যা নয়-সমাধানের অঙ্গীকার। ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা ও নিদিষ্ট সময়সীমার মধ্যে রাস্তা, ফুটপাত, কালভার্ট ও ড্রেনেজ উন্নয়ন করা হবে। জলাবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

৪. খাল ও লেক: দূষণ নয়, নিরাপদ পানি ও দখলমুক্ত পরিবেশ। সুয়্যারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করে নিয়মিত ডেসিল্টিং ও ক্লিন-আপ কার্যক্রম পরিচালনা করা হবে। বিল্ডিং কোড ও বর্জ্য ফেলার আইন কঠোরভাবে প্রয়োগ করে মোহাম্মদপুরের খাল ও লেককে দখল ও দূষণমুক্ত করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।

৫. নারীর নিরাপত্তা: প্রতিটি পথ, প্রতিটি পদক্ষেপ হবে নিরাপদ। আলোকসজ্জা, সিসিটিভি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার মাধ্যমে নিরাপদ রাস্তা নিশ্চিত করা হবে। শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ হোস্টেল সহায়তা এবং নারীবান্ধব পরিবহন নীতিগত উদ্যোগ নেয়া হবে।

৬. যুব ক্ষমতায়ন : মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য এডুকেশন ভাতা চালু করে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

৭.বিহারি ক্যাম্প উন্নয়ন: মর্যাদাপূর্ণ ও মানসম্পন্ন জীবন। বাসস্থান উন্নয়ন, পানি-স্যানিটেশন, শিশুদের স্কুলিং ও তরুণদের স্কিল ট্রেনিং নিশ্চিত করা হবে। স্থানীয়দের অংশগ্রহণে জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত নিরাপদ ক্যাম্প গড়ে তোলা হবে।

৮. ব্যবসা বান্ধব এলাকা: চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স। সহায়তা ডেস্ক ও দ্রুত অভিযোগ-ফলোআপ ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে। অবৈধ জমি দখল, ফুটপাত ও পার্কিং দখল এবং খেলার মাঠ ও জনসাধারণের স্থান দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।

৯. কমিউনিটি রিলেশনস ২৪/৭: সমস্যা চিহ্নিত করে দৃশ্যমান সমাধান দেয়া হবে। প্রতি ওয়ার্ডে নিদিষ্ট দিনে ওপেন টাউনহল, মসজিদ-মাদ্রাসার আলেমদের সঙ্গে নিয়মিত সংলাপ এবং ২৪/৭ ফোন ও ফিজিক্যাল হেল্প ডেস্কের মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ, সমাধান ও ফলোআপ নিশ্চিত করা হবে।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026