নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর

নির্বাচনী ইশতেহারে যুবসমাজকে অর্থনৈতিক শক্তিতে রূপ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এতে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ১৫ লাখ সফল ফ্রিল্যান্সার এবং ৫ লাখ নতুন উদ্যোক্তা গড়ে তোলা হবে। এ লক্ষ্যে প্রত্যেক উপজেলায় ই-ওয়ার্কহাব ও ইউথ টেক ল্যাব স্থাপন, আন্তর্জাতিক মানের দক্ষতা ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ এবং বৈশ্বিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে বলা হয়েছে, একটি শক্তিশালী ও যুগোপযোগী যুবনীতি প্রণয়ন করা হবে। আগামী পাঁচ বছরে এক কোটি তরুণ-তরুণীকে আন্তর্জাতিক মানের দক্ষতা ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব প্রশিক্ষণের মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, গ্রিন টেকনোলজি ও উদ্যোক্তা দক্ষতা।

প্রত্যেক উপজেলায় ‘ইউথ টেক ল্যাব’ স্থাপনের মাধ্যমে অনলাইন, অফলাইন ও হাইব্রিড পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছে।একই সঙ্গে আন্তর্জাতিক মানের ট্রেনিং এবং গ্লোবাল ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি করা হবে। ‘প্রথমেই চাকরি নয়, প্রথমেই উদ্যোক্তা’-এই নীতির আলোকে প্রত্যেক উপজেলায় ই-ওয়ার্কহাব স্থাপন করে ১৫ লাখ সফল ফ্রিল্যান্সার ও পাঁচ বছরে পাঁচ লাখ নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নারী, প্রান্তিক জনগোষ্ঠী ও নৃ-গোষ্ঠীর উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠনের পাশাপাশি নারীদের ডিজিটাল কাজ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য বিশেষ সুযোগের কথা বলা হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের তরুণদের বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করতে হাইস্পিড ইন্টারনেট, কম্পিউটার, কো-ওয়ার্কিং স্পেস ও ফ্রিল্যান্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আপওয়ার্ক, ফাইভার ও ফ্রিল্যান্সারের মতো গ্লোবাল মার্কেটপ্লেসে সরাসরি সংযুক্তির মাধ্যমে ঘরে বসেই বৈশ্বিক আয়ের সুযোগ সৃষ্টি করা হবে।

ইশতেহারে ক্রীড়াকে সুস্থ-সবল জাতি গঠনের সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। শিশু-কিশোর ও যুবক-যুবতীদের সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন, মাসিক বৃত্তি, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে সহায়তা এবং স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

তরুণ সমাজের সার্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি উদ্যোগে পাঁচ বছরে ৫০ লাখ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই বছরের জন্য শিক্ষিত বেকারদের কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) হিসেবে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ‘দক্ষতা বহুমুখীকরণ ফি’ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি ‘যোগ্যরাই সরকারি চাকরিতে, বয়স কোনো বাধা নয়’-এই নীতি অনুসরণের কথা বলা হয়েছে।

জেলাভিত্তিক ইয়ুথ জব ব্যাংক উদ্যোগ এবং বিভাগীয় শহরে ইনকিউবেশন সেন্টার স্থাপন করে প্রশিক্ষণ, মেন্টরিং ও বিনিয়োগ সুবিধা দেওয়ার পাশাপাশি প্রতি বছর জাতীয় ও আঞ্চলিক কর্মসংস্থান মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে। তরুণদের শারীরিক সুস্থতার জন্য মহল্লাভিত্তিক ব্যায়ামাগার, খেলার মাঠ ও সুইমিং পুল স্থাপনে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া অলিম্পিকসহ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে সাফল্য অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলা, দেশব্যাপী বার্ষিক ‘ট্যালেন্ট হান্ট’ আয়োজন এবং ক্রীড়াঙ্গনকে সিন্ডিকেট ও দলীয় প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার করা হয়েছে। হাডুডু, কুস্তি ও নৌকাবাইচের মতো দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ ও সম্প্রসারণের কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026
img
'ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত' Feb 04, 2026
img
‘পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে!’ কেন এমন অনুভূতি রিয়ার? Feb 04, 2026
img
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা Feb 04, 2026
img
এত সীমিত সময়ের প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা : মির্জা আব্বাস Feb 04, 2026
img
২৭ বছরের দাম্পত্যে নতুন উপলব্ধি, স্বামী-স্ত্রী নয়, যমজ হয়ে গেছেন রূপঙ্কর-চৈতালী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
img
প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবারো ৫ আগস্ট নেমে আসবে: হাসনাত আবদুল্লাহ Feb 04, 2026
img
বয়স হয়ে গেছে বলে বিয়ে করতে চাই না: সাফা কবির Feb 04, 2026
img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026