© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান

শেয়ার করুন:
নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন: তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ট্রাক মার্কার নুরু এই এলাকারই ছেলে। আন্দোলন-সংগ্রামে সে আমাদের সঙ্গেই ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয়ী করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন সংসদ সদস্য প্রার্থীর পক্ষেও ভোট প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর বরিশাল বিভাগ সফরে আসেন তারেক রহমান। তাকে এক নজর দেখার জন্য বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এসকে/টিকে

মন্তব্য করুন