ইতিপূর্বে দলীয় পদ থেকে বহিষ্কার হওয়া ৩ নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। আজ বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ ফেরত পাওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ সওদাগর, কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ সওদাগর, কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুর রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসানের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ৪ ফেব্রুয়ারি তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এসকে/টিকে