বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি জনগণ। জনগণের রায়েই বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় যাবে। আগামী নির্বাচনে মানুষ তাদের ভোটের শক্তি প্রয়োগ করতে প্রস্তুত।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও বটতলি গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ এখন আর কোনো প্রহসনের নির্বাচন চায় না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের সমর্থন ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই শক্তির ওপর ভর করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে।

বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই একমাত্র পথ। দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন আসবে ব্যালটের মাধ্যমেই।

তিনি বলেন, কোনো সংঘাত বা সহিংসতার পথে নয়, ভোটের মাধ্যমেই জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণের রায়েই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে।

উঠান বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং ঘরে ঘরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আদায় করতে পারলেই বিজয় নিশ্চিত হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026