ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা

ভোলার লালমোহন উপজেলায় অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন উপজেলা কৃষকলীগ সভাপতি হিসেবে পরিচিত মো. মোখলেছুর রহমান বকসি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমানের হাতে ফুল দিয়ে মোখলেছুর রহমানকে দলে বরণ করা হয়। এ সময় তার সঙ্গে আসা প্রায় ৭০ জন কর্মীও জামায়তে যোগদান করেন। তাদেরকেও দলটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়।

জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক বলেন, মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যে ছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের সময়েই তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, এক বছর পর্যবেক্ষণে রাখার পর দলীয়ভাবে সন্তোষজনক পরিবর্তন দেখেই তাকে আনুষ্ঠানিকভাবে দলে নেয়া হয়েছে।

এদিকে মোখলেছুর রহমান বকসি বলেন, তিনি লালমোহন বাজারের একজন ব্যবসায়ী এবং ছোট থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, বিএনপির উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক থাকাকালে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েন এবং একাধিক হামলা-মামলার শিকার হন। তার অভিযোগ, ২০১৬ সালে চাপের মুখে তাকে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করা হয়। পরে ২০২৩ সালে তাকে কৃষকলীগের উপজেলা সভাপতি করা হলেও ছয় মাস পর তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগে থাকলেও তিনি বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন হামলা-মামলা থেকে সহায়তা করেছেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তার অভিযোগ, গত ৫ আগস্টের পর বিএনপির লোকজন তার প্রায় দুই কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি করেছে এবং ‘আওয়ামী লীগ ট্যাগ’ দিয়ে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।

মোখলেছুর রহমান বলেন, রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়েই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। বাকি জীবন এই দলের হয়ে কাজ করতে চাই।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026