আমরা অনেকেই ভাবি বোতলজাত পানি মানেই বিশুদ্ধ। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. তৃষা পাসরিচা জানিয়েছেন, প্লাস্টিক বোতলের পানির চেয়ে ফিল্টার করা কলের পানি স্বাস্থ্যের জন্য অনেক বেশি নিরাপদ। চলুন, জেনে নিই বোতলের পানি কেন ঝুঁকিপূর্ণ?
গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বোতলের পানি পান করেন, তাদের শরীরে বছরে প্রায় ৯০ হাজার প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা (মাইক্রোপ্লাস্টিক) প্রবেশ করে। অথচ কলের পানি পান করলে এই সংখ্যা মাত্র ৪ হাজার।
প্লাস্টিক বোতল যখন রোদ বা গরমে (যেমন গরম গাড়ির ভেতর) থাকে, তখন প্লাস্টিক থেকে বিষাক্ত রাসায়নিক এবং অ্যান্টিমনি নামক ধাতু পানিতে মিশে যায়। তাপমাত্রা ২৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলেই এই ঝুঁকি বহু গুণ বেড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, কলের পানি সরাসরি পান না করে ভালো মানের ফিল্টার ব্যবহার করা সবচেয়ে ভালো।
১।আরো (RO) ফিল্টার : এটি পানি থেকে ৯৯ শতাংশ সিসা এবং ক্ষতিকর প্লাস্টিক কণা দূর করতে পারে।
২। কার্বন ফিল্টার : যারা দামি ফিল্টার কিনতে পারছেন না, তাদের জন্য অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল ফিল্টার বেশ কার্যকর ও সাশ্রয়ী।
৩।রক্ষণাবেক্ষণ : ফিল্টার ব্যবহার করলে সেটি সময়মতো পরিষ্কার বা পরিবর্তন করা জরুরি।
জীবন থেকে প্লাস্টিক পুরোপুরি বাদ দেওয়া কঠিন, তবে সচেতনভাবে বোতলের পানি এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি সুফল আনবে।
এমকে/এসএন