© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

শেয়ার করুন:
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ এএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে নিষ্ক্রিয়তাসহ নানা অভিযোগে গলাচিপা উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় নেতৃত্ব প্রত্যাশীদের নিয়ে মতামত গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় সংশ্লিষ্ট সকল নেতৃত্ব প্রত্যাশীকে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্তের বিষয়টি গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আলতাফ খান অনুমোদন করেছেন।  

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করছেন। তবে তাকে নির্বাচনে সহায়তা না করে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছে। ফলে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এমআই/এসএন

মন্তব্য করুন