জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ

জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রাহমানের নওগাঁর জনসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই দলটির নেতকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নওগাঁর এটিএম মাঠ। এছাড়া মাঠের বাইরে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন অনেক নেতাকর্মী। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। 

নওগাঁ ছাড়াও জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যান ব্যবহার করে আশা নেতাকর্মীরা শহরের প্রবেশ মুখে এসে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জামায়াত ও সংগঠনের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা। নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। আবার দলের মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি, মাফলার পড়ে এসেছেন বহু নেতা কর্মী। 

নওগাঁর পত্নীতলা থেকে সমাবেশে আসা জামায়াত কর্মী আনিসুর রহমান বলেন, আমিরে জামায়াতকে এতোদিন টিভিতে দেখেছি। আজকে তাকে সরাসরি দেখবো, তাকে এক নজর দেখার জন্য ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে সমাবেশে চলে আসছি। 

রফিকুল নামে আরেক জামায়াত কর্মী বলেন, নওগাঁ শহরে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পুরো শহর এখন দাঁড়িপাল্লাময় হয়ে গেছে। আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। উল্লেখ্য, জামায়াত আমির ডা.শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টার দিকে নওগাঁর জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নওগাঁর জনসভা শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিবেন এবং সেখানকার জনসভা শেষ করে রাজশাহী এবং নাটোরে জনসভা করবেন। 


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026