© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী

শেয়ার করুন:
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৬ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, 
আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনীয় সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা এবং আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।


শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।’

বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, 
এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।’

আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রিজভী।


ইউটি/টিএ

মন্তব্য করুন