শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের তিনটি জেলা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার বরিশাল বিভাগের তিন জেলায় টানা তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। তিনি ‘দাঁড়িপাল্লা’ ও জোটের প্রতীকের পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাবেন। হেলিকপ্টারযোগে এই সফর সম্পন্ন করা হবে, যাতে অল্প সময়ে একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের পক্ষে জনমত গঠনের সুযোগ তৈরি হয়। এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। সর্বশেষে জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় সমাবেশে অংশ নেবেন তিনি।

নেতাকর্মীরা মনে করছেন, একদিনের এই টানা নির্বাচনি প্রচারণা কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় উপস্থিতির মাধ্যমে দলীয় শক্তি প্রদর্শন এবং ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর কৌশল হিসেবে কাজ করবে।

বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর.সি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১১ দলীয় জোটের নেতৃবৃন্দের মতে, নির্বাচনের শেষ পর্যায়ে এসে জামায়াত আমিরের এই সফর প্রার্থীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে নতুন সমীকরণও তৈরি করতে পারে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পটুয়াখালীর বাউফল সফরকে কেন্দ্র করে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্যদলের নেতা দেখতে বাউফল থেকে বরিশাল গেছে কর্মীরা। আর আমাদের নেতা ৬ ফেব্রুয়ারি কর্মীদের দেখতে বাউফল আসবেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026