ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযোগ দায়েরের কয়েকঘণ্টা পর রাতে নিজ এলাকার এক নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তাও দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে লড়তে যাওয়া রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের দেয়া অভিযোগে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন। এর আগেও অনেকবার বিএনপি দলীয় জোট প্রার্থীর নানা অনিয়ম আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া এই নেত্রী আরো উল্লেখ করেন, ইউএনও’র পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট হবে না বলে তিনি আশঙ্কা করছেন।

ইউএনও’র বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের করা আছে উল্লেখ করে অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমাদের এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। এই সরকারের সময় আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ থাকেন। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।’

রুমিন ফারহানা আরো বলেন, ‘প্রশাসনকে বলবো জনবান্ধব আচরণ করেন। আমলা হইছেন মানে রাজা হইয়া যান নাই। মাথায় রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। সুতরাং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে, নম্রভাবে তাদের যা সমস্যা আইন অনুযায়ি সমাধান করার দায়িত্ব আপনাদের।‘

তিনি আরো বলেন, ‘পুলিশ, প্রশাসন, বড় দলগুলোর সবাইকে বলতে চাই মানুষের ক্ষমতা ৫ আগস্ট, ২০২৪ এ দেখেছেন। সুতরাং মানুষকে ক্ষেপাবেন না। মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে ফাউল করে সরানোর চেষ্টা করবেন না। এ চেষ্টা যদি কেউ করে তাহলে এর দাঁতভঙ্গা জবাব আমার এলাকার মানুষ দিয়ে দিবে।’

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026