‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার

গত দুদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে ঝুলছে এক রহস্যময় ফেস্টুন। যাতে লেখা- 'আওয়ার দাদু ইজ কামিং'। কোনোটিতে আবার লেখা- 'ওয়েলকাম আওয়ার দাদু'। এসব ফেস্টুনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমানের ছবি যুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক খুঁটি ও দেওয়ালে এসব ফেস্টুন ঝুলতে দেখা গেছে। জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'গেম অব থ্রোনস'-এর সুপরিচিত সংলাপ 'উইন্টার ইজ কামিং'-এর আদলে তৈরি করা হয়েছে এই স্লোগানটি। ২০১১ সালে শুরু হওয়া এই সিরিজে মূলত আসন্ন বিপদ ও সতর্কবার্তার প্রতীক হিসেবে সংলাপটি ব্যবহৃত হতো। সেই সিরিজের থিম অনুসরণ করে তৈরি করা ফেস্টুনে ডা. শফিকুর রহমানকে সিরিজের চরিত্র জন স্নোর মতো হাতে তলোয়ারের বদলে 'দাঁড়িপাল্লা' নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যানারের পটভূমিতে রয়েছে তুষার ও নেকড়ের ছবি।

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় অংশ নিতে সিলেট আসছেন ডা. শফিকুর রহমান। ওইদিন বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাটি সফল করতে সিলেটজুড়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে জামায়াত, টানানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।

তবে এই 'অদ্ভুত' ফেস্টুনগুলো নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। ফেস্টুনের নিচে সৌজন্যে লেখা রয়েছে- 'দাদু ফ্যান ক্লাব'। এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে, এই ফেস্টুনগুলোর ব্যাপারে তারা অবগত নন এবং কারা এগুলো লাগিয়েছে সে সম্পর্কেও তাদের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, 'গেম অব থ্রোনস' সিরিজে 'উইন্টার ইজ কামিং' ছিল স্টার্ক পরিবারের মূলমন্ত্র, যা দিয়ে আসন্ন কঠিন সময়ের জন্য সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হতো। সেই পপ-কালচারকে ব্যবহার করে জামায়াত আমিরের আগমণী বার্তাকে ভিন্নভাবে উপস্থাপন করার এই চেষ্টা এখন সিলেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026