© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম

শেয়ার করুন:
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন গুম কমিশনের সাবেক সদস্য মো. নুর খান, নাবিলা ইদ্রিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদেরকে জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পওয়া হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গুম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমআর/টিকে 

মন্তব্য করুন