© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা

শেয়ার করুন:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধির ৭ (ক) ধারা লঙ্ঘন করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রঙিন পোস্টার ও ফেস্টুন সাটানোর অভিযোগে বৃহস্পতিবার বিকেলে প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে প্রার্থী ইকবাল হোসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

পিএ/টিএ 

মন্তব্য করুন