© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

শেয়ার করুন:
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
১১ দলীয় জোট সমর্থিত ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন করেছেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনে নিজের নির্বাচনী প্রচারণার সময় এক আলাপকালে এ প্রশ্ন করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় এক বয়স্ক ব্যক্তি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি। ‘জয় বাংলা’ বলছে বিধায় এক মহিলার পেটে লাথি দিয়েছে, এই তার অপরাধ।

এখন তোমরা বলতেছো কেন যে আমরা আওয়ামী লীগের পাহারাদার? ভিপি নুর বলছে না যে সকল আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম? লজ্জা করে না তোমাদের? এমন করতেছো কেন দেশের?

এ কথার প্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভিপি নুর আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন? তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন।

পিএ/টিএ 

মন্তব্য করুন