বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের লবণ চাষি এবং শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য এবং মজুরি পায়। এখন লবণের ন্যায্য মূল্য নেই। ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণ চাষিরা ১০ টাকাও কেজি প্রতি পায় না, এটা চরম বৈষম্য।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চকরিয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দরিদ্র লবণ চাষিদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন একটা অন্তবর্তীকালীন সরকার আছে যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিল, ফলে লবণের দাম কমে গিয়েছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে। এখন লবণের দাম বাড়বে। সামনে বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এ দেশকে কোথায় নিয়ে যাব তার একটি রূপরেখা আমরা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য বলেছি ফ্যামিলি কার্ড দিব।

আমরা দারিদ্র বিমোচন করবো অর্থনৈতিক সচ্ছলতা আনবো এ দেশে। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী, যারা ভোট করছে তাদের দেশের মানুষের জন্য কোনো পরিকল্পনা নাই।’ এ সময় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিনসহ প্রমুখ।

আইকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026