ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু

ভোটারদের নির্বাচনী তথ্য প্রদান সহজ করতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা এখন তাদের স্মার্টফোনেই ভোটকেন্দ্রের নাম, অবস্থান এবং সিরিয়াল নম্বর জানতে পারবেন।

অ্যাপটিতে ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য যেমন কেন্দ্রের নাম, ঠিকানা, ছবি এবং ম্যাপে সঠিক অবস্থান (জিও লোকেশন) জানা যাবে। এ ছাড়া ভোটার বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব কত এবং সেখানে যাওয়ার সহজ পথ কোনটি, তাও জানতে পারবেন।

এবং ভোট দেওয়ার জন্য নির্ধারিত সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল আগেই দেখে নেওয়া যাবে।

নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং প্রার্থীদের হলফনামা ও সব ধরনের নির্বাচনী তথ্য থাকবে এখানে। ভোট শেষ হওয়ার পর অ্যাপের মাধ্যমেই দ্রুত ফলাফল জানা যাবে।
যেভাবে ব্যবহার করবেন:

১। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২। ইনস্টল করার পর ভোটারের জন্মতারিখ এবং এনআইডি নম্বর প্রদান করতে হবে।

৩। তথ্যগুলো ইনপুট দিলেই স্ক্রিনে আপনার কেন্দ্রের নাম ও প্রয়োজনীয় সব তথ্য ভেসে উঠবে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটারদের হয়রানি কমাতে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026
img
টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫ Feb 06, 2026
img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026