মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ির যশলংয়ে দরজারপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু।

নিহতরা হলেন- সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুর্য (৩০)।

তাদের মধ্যে ঘটনাস্থলে মারা যান সানিয়াত ও সাকিব এবং গুরুতর আহত অবস্থায় তুর্যকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মারা যান।

জানা গেছে, নিহত তুর্য টঙ্গীবাড়ী উপজেলার মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির ছেলে।

নিহত অপর দুজন ছিলেন তুর্যর বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা।

টঙ্গীবাড়ি থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026