নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। নারীরা যেন ঘরে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা ও মর্যাদা পান, সে বিষয়ে আমরা ওয়াদাবদ্ধ। সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। মায়েদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না। জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই।’


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জের সরকারি পাতারহাট র‌শিক চন্দ্র (আরসি) কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘একজন মানুষ কিভাবে একজন নারীর পোশাক নিয়ে টানাটানি করার কথা ভাবতে পারে, তা আমার বুঝে আসে না। সে-ও তো কোনো মায়ের সন্তান। মায়ের গর্ভ থেকেই দুনিয়ায় এসেছে। তাহলে এমন মনোভাব কিভাবে নিয়ে আসে? বিভিন্ন জায়গায় হিজাব ও নিকাব পরা নারীদের হয়রানি করা হয়েছে। এমনকি কোথাও কোথাও তাদের গায়ে হাত তোলা হয়েছে। আজ সবাই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘যুবসমাজ কখনো বেকার ভাতা চায়নি। তারা কাজ চেয়েছে। আমরা কাউকে বেকার ভাতা দিয়ে বেইজ্জত করতে চাই না। তরুণরা বলেছে, যোগ্যতা অনুযায়ী কাজ দেন, আমরা কাজ করতে চাই।’

ক্ষমতায় এলে তরুণ-তরুণীসহ সব নাগরিকের জন্য কাজের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে বাংলাদেশি হওয়ার জন্য সবাই গর্ব করবে।

মিথ্যাচারের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, আমার সঙ্গে জড়িত নয়, এমন অপরাধ আমার নামে বানিয়ে প্রচার করা হচ্ছে।

বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এতটা বোকা ভাববেন না। সত্য কখনো আড়ালে থাকে না। মেঘ কখনো স্থায়ীভাবে সূর্য ঢেকে রাখতে পারে না।

পরে বরিশালের ৫টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। বরিশাল-৩ আসনে জামায়াতের শরিক এবি পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ ভোটের মাঠে রয়েছেন। তাকেও পরিচয় ক‌রি‌য়ে দেওয়া হয়।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026