© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিঙ্গাপুরে আরও ১২৫ বাংলাদেশী করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
সিঙ্গাপুরে আরও ১২৫ বাংলাদেশী করোনায় আক্রান্ত
international-desk
০৬:২২ পিএম | ১৩ এপ্রিল, ২০২০

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জন প্রবাসী বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে মোট ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তরা সবাই স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন। তারা কেউই সিঙ্গাপুরের বাইরে থেকে ভাইরাস বহন করে আসেননি এবং তারা বাইরের কারো দ্বারা আক্রান্তও হননি।

এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৫৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৬৯ জনই বাংলাদেশী। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সর্বমোট ৮ জন মারা গেছেন এবং ৫৬০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন