রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি

আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে চট্টগ্রাম বন্দর। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ না হলে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে বন্দরে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির এক জরুরি সভায় এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর ফলে সচল হওয়ার একদিন পরই আবারও অচল হওয়ার শঙ্কায় পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।

​সংগঠনটির নেতা এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনার পর রমজান মাস ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিবেচনা করে শ্রমিকরা দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন। উপদেষ্টা সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।

​নেতারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ১৫ জন শ্রমিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছে বন্দর কর্তৃপক্ষ। স্কপের দাবি, এটি নৌপরিবহণ উপদেষ্টার নির্দেশেই করা হয়েছে।

এই পদক্ষেপকে ‘অনৈতিক ও গর্হিত’ আখ্যা দিয়ে স্কপ নেতারা বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা কিংবা সম্পদ তদন্তের হুমকিতে শ্রমিকরা ভীত নন। বরং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নৌ উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও বন্দর চেয়ারম্যানের সম্পদের হিসাব নেওয়া এখন সময়ের দাবি।

​বক্তারা আরো সতর্ক করে বলেন, এনসিটি ইজারা প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনরত শ্রমিকদের দমনে যেকোনো হয়রানিমূলক পদক্ষেপ প্রতিহত করা হবে। বন্দর কর্তৃপক্ষ যা করছে, তা নিতান্তই আগুন নিয়ে খেলার শামিল।
জানা যায়, শ্রমিকদের টানা কর্মসূচিতে স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ১৫ শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা এক চিঠিতে এই আবেদন করা হয়। চিঠিতে মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকনসহ ১৫ জনের নাম উল্লেখ রয়েছে, যাদের অনেককে ইতিমধ্যে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে।

​সভা থেকে দাবি জানানো হয়, আগামীকালের (শনিবার) মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়কে এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের বদলি ও হয়রানিমূলক কার্যক্রম প্রত্যাহার করতে হবে।

অন্যথায় রবিবার থেকে বন্দরে সর্বাত্মক ও লাগাতার কর্মবিরতি শুরু হবে।

​ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন কাজী শেখ নুরুল্লাহ বাহার, এস কে খোদা তোতন, মো. হারুন, তসলিম হোসেন সেলিম ও ফজলুল কবির মিন্টুসহ প্রমুখ।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026