ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ

হাদী হত্যার বিচারের দাবিতে করা ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে রায় সাহেব মোড় হয়ে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘পুলিশ না বিচার, বিচার বিচার’, এক হাদী কবরে, লক্ষ হাদী ঘরে ঘরে’, ‘এই মুহূর্তে দরকার, পুলিশ লীগের সংস্কার’ সহ নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, লাল জুলাইয়ের অন্যতম প্রতীক ইনকিলাব মঞ্চ। তাদের ওপর হামলা মানে এ সরকার আমাদের নয়। ফলে পুলিশের এই পেটুয়া বাহিনীকে অবশ্যই সংস্কার করতে হবে।

জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা অওরিন বলেন, আমার হাদী ভাইয়ের বিচার চাইতে গিয়ে ইনকিলাব মঞ্চের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমরা হাদী হত্যার বিচার চাই। পুলিশ লীগের সংস্কার করতে হবে।

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, আজকের এ হামলার মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত করছে, আমরা দেখতে পাচ্ছি। যা ১২ তারিখে জনগণ ম্যান্ডেট দিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবে। তারপরে পুলিশ লীগের সংস্কার করা হবে। ততদিন সকলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, যখন প্রকাশ্যে অপকর্ম করে লীগের কর্মীরা। তখন পুলিশ বিড়ালের বাচ্চা হয়ে যায়। আর আমাদের ভাইয়েরা ন্যায্য দাবি নিয়ে মাঠে নামে তখন পুলিশ নেকড়ে হয়ে যায়। তিনি সবাইকে সজাগ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় জকসুর নির্বাচিত প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026