মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৮ জন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।

আহতদের মধ্যে ফারুক বেপারী (৫৫), ইমরান মাতুব্বর (৩২), কালু বেপারী (৬৫) ও রিয়ন বেপারীকে (১৮) উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রোকন হাওলাদার (৩৫) নামে আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহত সেলিমা হাওলাদার, আলবিদ হাওলাদার, তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026