পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, "জনবান্ধব প্রশাসন গড়তে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে ‘লীগমুক্ত’ করতে হবে।"

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

দেশের রাজনৈতিক বিবর্তন ও ভোটাধিকার নিয়ে সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পর থেকে মানুষ বারবার সংসদ সদস্য নির্বাচন করলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছেন। তাই এবার জনগণের ভাগ্য বদলাতে এবং শোষণমুক্ত দেশ গড়তে ‘দাড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণভোট প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, "গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হওয়া মানেই প্রকৃত আজাদী বা স্বাধীনতা। একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে 'হ্যাঁ' ভোট দিতে হবে।"

সমাবেশে তিনি বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের পক্ষে সমর্থন চেয়ে বলেন, রাহাদ নির্বাচিত হলে তিনি শাসক নন, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন। বাগেরহাটের স্থানীয় সমস্যা সমাধানে তাকে সবসময় পাশে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইউনুস শেখের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026