গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৬৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৩টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২৪টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ৭৩টি সিএনজি ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ১১টি ট্রাক, ৯টি কাভার্ড ভ্যান, ২২টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫টি বাস, ১১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ১২টি সিএনজি ও ২৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং ও ২১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এবি/টিএ