বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু
ছবি: সংগৃহীত
১০:০৯ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শুরু হওয়া এই জনসভায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।
শেষ সময়ের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। থাকবেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।
এছাড়া ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। এ সময় দাঁড়িপাল্লা ও শাপলা কলি মার্কায় ভোট চাইবেন জোটের নেতারা।
এসএস/এসএন