আজ প্রপোজ ডে, সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার দিন
ছবি: সংগৃহীত
১১:১৮ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি মাসের ১৪ তারিখ কপোত-কপোতিদের সর্বাধিক প্রতীক্ষিত দিবস অর্থ্যাৎ ভ্যালেন্টাইনস ডে। এছাড়া এর আগে সপ্তাহজুড়ে আরও বেশ কিছু আয়োজনতো রয়েছে। তেমনই একটি দিন আজ। রোববার (৮ ফেব্রুয়ারি) আজ প্রপোজ ডে, আর আপনি চাইলে এই দিনে নিজের মনের কথাটি আপনার পছন্দের মানুষকে বলে দিতে পারেন।
তবে মনে সংশয় কাজ করছে কীভাবে বলবেন? তবে চলুন জেনে নিই কীভাবে প্রিয় মানুষটিকে নিজের মনের কথা বা প্রপোজ করা যায় সে সম্পর্কে-
১. গান গেয়ে প্রপোজ: মনের ভাব সহজেই প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর আপনি যখন প্রিয় মানুষটির সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে গান উত্তম উপায়। এতে আপনার সঙ্গী সহজেই আপনার কথা বুঝে যাবে। আর গানটি যদি আপনি নিজে লিখে শোনান তাহলে-তো কথায় নেই। এক কথায় আপনি আপনার গানের মাধ্যমে প্রিয় মানুষটিকে স্পেশাল ফিল করাতে পারলেই আপনার কাজ হয়ে যাবে।
২. চিঠি কিংবা কবিতা: নিজের মনের ভাবগুলো লিখে প্রিয় মানুষটিকে দিন। লেখার সময় নিজে যা ভাবেন, তাই লিখুন। অন্যের লেখা কপি করবেন না। এতে করে আপনার প্রিয় মানুষটির আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। খুব বেশি লিখতে না পারলে ৪ লাইনের একটি কবিতা তাকে উপহার দিতে পারেন। এতে আপনার প্রিয় মানুষটিকে বলাও হয়ে যাবে।
৩. বইয়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ: আপনার ভালবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী হয়ে থাকে তবে এই কৌশল আপনার জন্য খুব কার্যকরী হবে। তাকে কোনো একটি ভালোবাসার বই উপহার দিন, তবে বইয়ে নিজ হাতে দুই লাইনে আবেগের কথাগুলো লিখে দেন। অথবা চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে প্রচন্ড অবাক ও খুশি হয়ে উঠবে।
৪. স্মৃতিচারণের মাঝে প্রপোজ: আপনাদের নিজেদের স্মৃতিগুলোকে সংগ্রহ করুন। তা হতে পারে কোনো ছবি বা অন্য যেকোনো স্মৃতি। এরপর তা সুন্দরভাবে একটি বাক্সের ভিতরে রাখুন। প্রতিটি ছবির পিছনে একটি নোট লিখুন এবং সর্বশেষ নোটটিতে তাকে প্রপোজ করে ফেলুন।
৫. ক্যান্ডেল লাইট ডিনার: প্রিয় মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যান। সেখানে মোমবাতির আলো-আধারিতে নিজের মনের কথাটি বলে ফেলুন। রোমান্টিক পরিবেশে আপনাকে না করতে পারবে না।
৬. অনলাইন প্রপোজ: আপনার প্রিয় মানুষটি যদি টেক নির্ভরশীল হয়ে থাকে, তাহলে সে উপায়েই প্রপোজ করুন। তিনি পছন্দ না করে থাকতে পারবে না। নিজেদের জন্য একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট ব্যবহার করুন। এতে আপনাদের মধ্যে কথা বলা আরও সহজ হয়ে যাবে।
৭. আংটি: অনেকদিন সময় নিয়েছেন, তবে আজ একটি আংটি নিয়ে গিয়ে সাহস করে বলেই ফেলুন ভালোবাসার কথা। সুন্দর একটি আংটি নির্বাচন করে প্রিয়জনকে প্রশ্ন করতে পারেন, সে আংটি-টি পরতে রাজি আছে কি-না?
এসএস/এসএন