© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

শেয়ার করুন:
আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে আজ (রোববার) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। সেখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন।

সচিবের সঙ্গে আলোচনা শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত উপদেষ্টার দপ্তরে অবস্থান করছিলেন।

সংশ্লিষ্টদের ধারণা, এই বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

আরআই/এসএন

মন্তব্য করুন