নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
ছবি: সংগৃহীত
০৪:৩৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রবিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) নির্ধারিত তারিখেই শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় আসন্ন নির্বাচন ও গণভোট স্থগিত সংক্রান্ত কোনো ধরণের অপপ্রচারে কান না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
এমআই/এসএন