© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা ইসির

শেয়ার করুন:
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা ইসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ-আনসার সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন