© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুল লতিফকে গ্রেড-১ দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের (বিকেকেবি) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিপন চাকমাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

টিজে/টিএ 


মন্তব্য করুন