© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার

শেয়ার করুন:
আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৬ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
কিছুদিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলেও বিশ্বকাপে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছে লঙ্কানরা।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৬৩ রানের পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তাতে ২০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভালোই শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার নিসাঙ্কা ও মিশারার ওপেনিং জুটি থেকে আসে ২৮ রান। এই জুটি ভাঙার পর ক্রিজে নামেন কুশল মেন্ডিস। তবে মাঝে দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে বিশ্বকাপের সহ আয়োজকরা। কিন্তু ছয় নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।



কামিন্দু ১৯ বলে ৪৪ এবং কুশল মেন্ডিস ৪৩ বলে ৫৬ রান করেন। লঙ্কান অধিনায়ক শানাকা নেমেই ডাক মারেন। তাতে লজ্জার রেকর্ডে নাম লেখান তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি এতদিন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। এবার সেটি হয়ে গেল তার একার।

জবাব দিতে নেমে পল স্টার্লিং এবং রস অ্যাডায়ারের ওপেনিং জুটিতে দেখেশুনে এগিয়েছে আয়ারল্যান্ড। ওপেনিং জুটিতে রান আসে ২৪।

পাওয়ারপ্লে শেষে বিদায় নেন অ্যাডায়ার। ২৩ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আইরিশ ওপেনার।

এরপর টেক্টরের সঙ্গে যোগ দেন লরকান টাকার। দুজনে মিলে ভালো একটি জুটিও গড়েন। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে টেক্টর-টাকারের জুটি।আইরিশরাও দেখতে থাকে জয়ের স্বপ্ন। পরিস্থিতি সামাল দিয়ে কৌশলী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন।

দলের ১০৫ রানের মাথাতে থামেন টাকার, খেলেন ১৮ বলে ২১ রানের ইনিংস। টেক্টর ফিরেছেন পরের ওভারেই। ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি। দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ১৪৩ রানেই অল আউট হয়ে যায় তারা।

শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট তোলেন মাথিশা পাথিরানা। ১টি করে উইকেট নেন দুশমন্থ চামিরা এবং দুনিথ ভেল্লালাগে।

এমআর/টিএ 

মন্তব্য করুন