বাড়ল জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত
০৬:১৭ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এর আগে, জানুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি জেট ফুয়েলের দাম ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছিল।
এমআর/টিএ